ব্লক মার্কেটে ১২৯ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২৮ কোটি ৯৬ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২৮ কোটি ৯৬ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৫ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের সবচেয়ে বেশি ৫২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫৯ টাকা ৯০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৫ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৬৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ৭০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২২ টাকায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮০ পয়সায়। পূবালী ব্যাংকের ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯ টাকায়। ম্যারিকো বাংলাদেশের ব্লক মার্কেটে ২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৭ টাকা ৩০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সমতা লেদার কমপ্লেক্সের ১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭০ পয়সায়।

আরও