চিলির তামা উৎপাদন ১৫ বছরে সর্বনিম্নে

খনি খাতসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত আবহাওয়ার প্রভাবেই এ উৎপাদন ঘাটতি তৈরি হয়েছে।

চিলিতে তামা উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। গত আগস্টে দেশটিতে তামা উৎপাদন হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৫০০ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১২ দশমিক ৮ শতাংশ কম। সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তামা উৎপাদনকারী দেশটিতে ২০১১ সালের ফেব্রুয়ারির পর এটিই সর্বনিম্ন মাসিক উৎপাদন। খবর হেলেনিক শিপিং নিউজ।

খনি খাতসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত আবহাওয়ার প্রভাবেই এ উৎপাদন ঘাটতি তৈরি হয়েছে। জুলাইয়ে চিলির উত্তরাঞ্চলীয় বিভিন্ন খনি এলাকায় প্রচণ্ড ঝড় ও ভারি বৃষ্টির কারণে উৎপাদন, পরিচালন ও পরিবহন কার্যক্রম ব্যাহত হয়। ওই ঝড়ের প্রভাব আগস্টেও বিদ্যমান ছিল। ফলে দেশটির তামা উৎপাদনে বড় ধরনের পতন হয়েছে।

বিশ্বের বিদ্যুৎ অবকাঠামো, নির্মাণ, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও বিভিন্ন শিল্পে তামার ব্যবহার বাড়ছে। তাই চিলির মতো বড় উৎপাদক দেশে উৎপাদন কমে গেলে আন্তর্জাতিক বাজারে এর সরাসরি প্রভাব পড়ে।

আরও