প্রত্যাশিত দাম না পাওয়ায় কফি চেইন কোস্টা কফি বিক্রির পরিকল্পনা স্থগিত করেছে কোকা-কোলা। বিভিন্ন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া প্রস্তাবগুলো আশানুরূপ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পানীয় জায়ান্টটি। বেশ কয়েক মাস ধরে চলা এ নিলাম প্রক্রিয়া গত ডিসেম্বরে বন্ধ করে দেয়া হয়। টিডিআর ক্যাপিটাল ও বেইন ক্যাপিটালের মতো বড় প্রতিষ্ঠানগুলো এ নিলামের শেষ পর্যায়ে যুক্ত ছিল। তবে আপাতত বিক্রি বন্ধ থাকলেও ভবিষ্যতে পুনরায় এমন উদ্যোগ নিতে পারে কোকা-কোলা। উল্লেখ্য, ২০১৮ সালে ৫১০ কোটি ডলারে কোস্টা কফি অধিগ্রহণ করেছিল প্রতিষ্ঠানটি। খবর এফটি