এইমস অব বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুস সালাম মিয়া

দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (এইমস) অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্পন্সর পরিচালক জাহিদুস সালাম মিয়া। চলতি মাসেই তার এ নিয়োগ কার্যকর হয়েছে।

এইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত ইয়াওয়ার সায়ীদের স্থলাভিষিক্ত হয়েছেন জাহিদুস সালাম। ইয়াওয়ার সায়ীদ গত ১৩ জুন মারা যান।

জাহিদুস সালাম মিয়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের রাসায়নিক শিল্পে তার প্রায় ৪০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ অর্জন করেছেন। কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন তিনি। জাহিদুস সালাম রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এইমস অব বাংলাদেশ দেশের সম্পদ ব্যবস্থাপনা খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্লোজড-এন্ড বা মেয়াদি ও ওপেন-এন্ড বা বেমেয়াদি দুই ধরনের মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করছে। মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু ও রিলায়েন্স ওয়ান। দুটি ফান্ডই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত। এছাড়া প্রতিষ্ঠানটি ওপেন-এন্ড বা বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হিসেবে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড পরিচালনা করছে। গ্রামীণ ব্যাংক স্পনসরকৃত ও এইমস পরিচালিত এ বেমেয়াদি ফান্ডটির লক্ষ্য দেশের ক্ষুদ্র ও মধ্যম আয়ের সঞ্চয়কারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও