সম্প্রতি কক্সবাজারে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপণন কর্মীরা অংশ নেন। এসিআই ফার্মার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন এসিআই হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম মহিবুজ জামান। এ সময় তিনি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নে এসিআই ফার্মার অবদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এসিআই হেলথকেয়ারের পরিচালক (হেলথকেয়ার অপারেশনস) মোহাম্মদ আবুল বাশার হাওলাদার ২০২৬-২৭ অর্থবছরের বাজার পরিস্থিতি ও প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য নিয়ে বক্তব্য দেন। পরিচালক (মার্কেটিং অপারেশনস) মো. মুহসিন মিয়া আগামী অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী বিপণন কৌশল উপস্থাপন করেন। পরিচালক (ফিল্ড মার্কেটিং অপারেশনস) মো. মাহমুদুর রহমান ভুইয়া বিপণন কার্যক্রমের রোডম্যাপ তুলে ধরনে। পাশাপাশি লক্ষ্য অর্জনে বিপণন কর্মীদের দিকনির্দেশনা দেন। এছাড়া উপপরিচালক (মেডিকো মার্কেটিং) ডা. রুমানা দৌলা আধুনিক ফার্মাসিউটিক্যালস মার্কেটিংয়ে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের গুরুত্ব তুলে ধরেন।