জাহাজ ভাড়া বাড়ায় লোকসানে এশিয়া ও ইউরোপের শোধনাগারগুলো

মধ্যপ্রাচ্যে সেপ্টেম্বর থেকে আবার উত্তেজনা শুরু হওয়ায় তেলবাহী জাহাজের ভাড়া হুহু করে বাড়তে থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপ এবং আফ্রিকা থেকে ইউরোপমুখী রুটে বড় অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাংকারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ২০-৪০ ডলারে।

বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দরবৃদ্ধি সত্ত্বেও এশিয়া ও ইউরোপের তেল শোধনাগারগুলো মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মূলত অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহী ট্যাংকার বা জাহাজের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। খবর নিক্কেই এশিয়া।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যানুযায়ী, ইউরোপের শোধনাগারগুলোর মুনাফা পরিমাপের প্রধান সূচক রটারডামের রিফাইনিং মার্জিন ৫ অক্টোবর প্রতি ব্যারেলে মাইনাস ১০ ডলার ৯৫ সেন্টে নেমে আসে। এশিয়ার প্রধান সূচক সিঙ্গাপুরের রিফাইনিং মার্জিন ১০ সেপ্টেম্বর প্রতি ব্যারেলে মাইনাস ৪ ডলারের নিচে নামে। শোধনাগারের মার্জিন মূলত অপরিশোধিত জ্বালানি তেল কেনা ও জাহাজ ভাড়াসহ যাবতীয় খরচ বাদ দেয়ার পর উৎপাদিত জ্বালানি বিক্রির আয় থেকে হিসাব করা হয়।

মধ্যপ্রাচ্যে সেপ্টেম্বর থেকে আবার উত্তেজনা শুরু হওয়ায় তেলবাহী জাহাজের ভাড়া হুহু করে বাড়তে থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপ এবং আফ্রিকা থেকে ইউরোপমুখী রুটে বড় অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাংকারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ২০-৪০ ডলারে। সাধারণ সময়ের তুলনায় এ ভাড়া প্রায় ১০ গুণ বেশি। হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি পণ্যের দাম বাড়তে শুরু করে। রিফাইনারি থেকে পাওয়া ডিজেলসহ অন্যান্য পণ্যের মূল্যের ব্যবধান বা ‘ক্র্যাক স্প্রেড’ রেকর্ড উচ্চতার কাছাকাছি থাকলেও পরিবহন খরচের কারণে মার্জিনে বড় বিপর্যয় ঘটেছে।

পরিবহন খরচ ও সময় বাঁচাতে ইউরোপের শোধনাগারগুলো নিজস্ব অঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেলের মানদণ্ড নর্থ সি ব্রেন্টের দিকে ঝুঁকছে। ফলে অক্টোবরের শুরুতে স্পট মার্কেটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে রেকর্ড প্রতি ব্যারেল ১৫৪ ডলার ছাড়িয়ে যায়, যা ফিউচার বাজারের দামের চেয়ে ৫০ শতাংশ বেশি। আবার এশিয়ার যেসব দেশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, তারা বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে গিয়ে চড়া পরিবহন খরচের মাশুল গুনছে।

আরও