বিশ্বের অন্যতম বৃহৎ পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান মেটাল। কৃষিভিত্তিক ব্যবসাকে আরো উৎপাদনমুখী করার প্রয়াসে ওরাকল ইআরপি প্রযুক্তির ব্যবহারিক উন্নয়ন ও পরিবর্ধনের জন্য কাজ করবে তারা।
সম্প্রতি মেটালের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডব্লিউসির বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল, গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ ও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।