এইচএসবিসির জরিপ

বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও বাণিজ্য নিয়ে আশাবাদ প্রকাশ

বৈশ্বিক সাপ্লাই চেইনের বিঘ্নতা, ক্রমবর্ধমান ব্যয়, শুল্ক অনিশ্চয়তা ও পরিবর্তনশীল বাণিজ্যনীতি সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে প্রবল আশাবাদ প্রকাশ করেছে সারা বিশ্বের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

বৈশ্বিক সাপ্লাই চেইনের বিঘ্নতা, ক্রমবর্ধমান ব্যয়, শুল্ক অনিশ্চয়তা ও পরিবর্তনশীল বাণিজ্যনীতি সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে প্রবল আশাবাদ প্রকাশ করেছে সারা বিশ্বের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। সম্প্রতি প্রকাশিত এইচএসবিসির ২০২৫ সালের ট্রেড পালস জরিপে উঠে এসেছে এমন তথ্য।

বিশ্বের ১৩টি বাজারের ৫ হাজার ৭০০টিরও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠান এরই মধ্যে শুল্ক ও বাণিজ্য অনিশ্চয়তার কারণে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৭৩ শতাংশ প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে ও ৭২ শতাংশ দীর্ঘমেয়াদে ব্যয় আরো বাড়বে বলে আশঙ্কা করছে।

সাপ্লাই চেইনের বিলম্বে আয় হ্রাস জরিপ অনুযায়ী, সাপ্লাই চেইন বিলম্বের কারণে গড়ে ১৮ শতাংশ পর্যন্ত আয় হ্রাসের মুখোমুখি হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। প্রায় ৫১ শতাংশ প্রতিষ্ঠান সাপ্লাই চেইনের ক্রমবর্ধমান খরচকে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে। এরই মধ্যে ৮৫ শতাংশ প্রতিষ্ঠান উচ্চ ব্যয় সামাল দিতে মূল্য নির্ধারণ কৌশলে পরিবর্তন এনেছে কিংবা আনার পরিকল্পনায় রয়েছে।

চ্যালেঞ্জের মাঝেও এ জরিপের আশাব্যঞ্জক দিক হলো, ৮৯ শতাংশ প্রতিষ্ঠান বিশ্বাস করে, আগামী দুই বছরে তারা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সফল হবে। নিয়ারশোরিং (৮৩ শতাংশ) এবং রিশোরিং (৭৭ শতাংশ) কৌশলের প্রতি ঝুঁকে পড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান, বিশেষ করে প্রযুক্তি, মিডিয়া ও টেলিকম খাতের প্রতিষ্ঠানগুলো। —বিজ্ঞপ্তি

আরও