মেমোরি সংকটে ধাক্কা

স্মার্টফোন চিপ বিক্রি কমায় চাপে কোয়ালকম ও এআরএম

মেমোরি চিপ সংকটের কারণে আগামী কয়েক মাস মোবাইল ফোনের বিক্রি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও নির্বাহীরা।

মেমোরি চিপ সংকটের কারণে আগামী কয়েক মাস মোবাইল ফোনের বিক্রি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও নির্বাহীরা। চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ও চিপ নকশাকারী প্রতিষ্ঠান এআরএম হোল্ডিংস গত সপ্তাহে ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশের পর এমন পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির আয়ের হিসাবে বিনিয়োগকারীরা সন্তুষ্ট না হওয়ায় শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। খবর রয়টার্স।

সংশ্লিষ্টদের মতে, মোবাইল ফোনের এ সরবরাহ ঘাটতি কোয়ালকম ও এআরএমের মতো সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিষ্ঠানগুলোর চিপের চাহিদাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে।

বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন চিপ নকশাকারী প্রতিষ্ঠান কোয়ালকম বর্তমানে ক্রয়াদেশের মন্দা ভাব মোকাবেলা করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

বর্তমানে বিশ্বের সিংহভাগ স্মার্টফোন চিপের মূল স্থাপত্য বা আর্কিটেকচার নকশা করে এআরএম হোল্ডিংস, এমনকি কোয়ালকমের চিপগুলোও এ নকশার ওপর ভিত্তি করে তৈরি। তবে সংশ্লিষ্টদের মতে, মোবাইল প্রসেসরের বিক্রি স্থবির হয়ে পড়ায় এআরএমের আয়ের উৎস বড় ধরনের ধাক্কা খেতে পারে।

এআরএমের প্রধান আর্থিক কর্মকর্তা জেসন চাইল্ড জানান, মেমোরি সংকটের কারণে মোবাইল ফোন সরবরাহে বিঘ্ন ঘটায় আগামী বছর এআরএমের রয়্যালটি আয় (নিজস্ব প্রযুক্তি বা নকশা ব্যবহারের বিনিময়ে পাওয়া অর্থ) প্রায় ২ শতাংশ পর্যন্ত কমতে পারে। কোয়ালকমের নির্বাহীরাও সতর্ক করে বলেছেন, মেমোরি সরবরাহের এ ঘাটতি চলতি অর্থবছরজুড়ে অব্যাহত থাকতে পারে, যার প্রভাব ২০২৭ সাল পর্যন্ত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও