চীনে টানা তৃতীয় বছরে শিল্প খাতে মুনাফার পতন

চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো ২০২৪ সালে টানা তৃতীয় বছরে মুনাফার পতন দেখেছে।

চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো ২০২৪ সালে টানা তৃতীয় বছরে মুনাফার পতন দেখেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকিতে থাকা দেশটির সরকার গতকাল এ তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্স।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ডিসেম্বরে শিল্প খাতে মুনাফা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। এর আগে নভেম্বরে ৭ দশমিক ৩ শতাংশ পতন দেখে খাতটি।

পুরো বছরের হিসাবে ২০২৩ সালের তুলনায় চীনের শিল্পপ্রতিষ্ঠানের আয় ৩ দশমিক ৩ শতাংশ কমেছে, যেখানে জানুয়ারি-নভেম্বর সময়ে ৪ দশমিক ৭ শতাংশ পতন ঘটে। এর আগে ২০২৩ সালে আয় কমেছিল ২ দশমিক ৩ শতাংশ।

২০২৪ সালে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মুনাফা ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে বিদেশী প্রতিষ্ঠানের মুনাফা ১ দশমিক ৭ শতাংশ কমলেও বেসরকারি খাতের কোম্পানিগুলোর আয় দশমিক ৫ শতাংশ বেড়েছে।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে চীন ৫ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এ সময় বিভিন্ন খাতে ব্যাপক সরকারি প্রণোদনা দেয়া হয়েছিল। তবে স্থবির আবাসন বাজার, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও ভঙ্গুর ব্যবসায়িক আস্থার কারণে সামগ্রিক অর্থনীতি চাপে ছিল।

এছাড়া ২০২৪ সালে দেশটির কারখানার উৎপাদনমূল্য টানা দ্বিতীয় বছরের মতো কমেছে, যা করপোরেট মুনাফা ও কর্মীদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

ডিসেম্বরে রফতানি বৃদ্ধি প্রসঙ্গে বলা হচ্ছে, এ সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বাণিজ্য ঝুঁকি বাড়ার আশঙ্কায় আমদানিকারকরা মজুদ বাড়াতে ক্রয়াদেশ বাড়িয়ে দেন।

আরও