‘‌জেড’ ক্যাটাগরিতে তিন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও স্টাইলক্রাফট লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও স্টাইলক্রাফট লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্তানুযায়ী, পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

মেঘনা সিমেন্ট: কোম্পানিটিকে বিদ্যমান ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ার ক্রয়ের জন্য ঋণ সুবিধা দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নিষেধ করেছে ডিএসই।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৬ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সায়।

বসুন্ধরা পেপার: কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ার ক্রয়ের জন্য ঋণ সুবিধা দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নিষেধ করেছে ডিএসই।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বসুন্ধরা পেপারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮২ পয়সায়।

স্টাইল ক্রাফট: কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ার ক্রয়ের জন্য ঋণ সুবিধা দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নিষেধ করেছে ডিএসই।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্টাইলক্রাফটের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৬২ পয়সায়।

আরও