কারণ ছাড়াই বাড়ছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ১৫ সেপ্টেম্বর সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ১৮ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫১ দশমিক ৮৯ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চর) সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আরও