লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে যশোর আর্মি মেডিকেল কলেজে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আর্মি মেডিকেল কলেজ যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লংকাবাংলা ফাউন্ডেশন।

এ উদ্যোগের আওতায় গতকাল কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে আর্মি মেডিকেল কলেজ যশোরের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আসলাম হোসেন, উপপরিচালক মেজর (অব.) মো. মোসলেম উদ্দিন শিকদার এবং সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা অংশ নেন।

লংকাবাংলা ফাউন্ডেশনের যশোর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রমটি সম্পন্ন হয়। তিনি জানান, ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ দেশের সবুজায়ন ও পরিবেশগত স্থিতিশীলতা অর্জনে ইতিবাচক অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন মোহাম্মদ শাহাদাত হোসেন।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আরও