ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৪২ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ১২ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২১ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ১০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২৭ টাকা ৮০ পয়সায়।

ফাইন ফুডসের ৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮৭ টাকা ৫০ পয়সায়। সামিট অ্যালায়েন্স পোর্টের ব্লক মার্কেটে ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেনের ২ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫৭ টাকা ৭০ পয়সায়। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০ টাকা ১০ পয়সায়।

আরও