চীনের রফতানি নিষেধাজ্ঞা

বিরল খনিজের সরবরাহ কমেছে জাপান-যুক্তরাষ্ট্রে

চীনের নতুন রফতানি নিষেধাজ্ঞার কারণে জাপান ও যুক্তরাষ্ট্রে বিরল খনিজ উপাদান বা ‘রেয়ার-আর্থ’-এর সরবরাহ কমেছে।

এসব খনিজ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মোটর থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশটিতে তৈরি সাতটি সংরক্ষিত বিরল খনিজের সার্বিক বিশ্বব্যাপী রফতানি কমেছে ১৬ শতাংশ। জাপানে এ সময় চীনের বিরল খনিজ রফতানি কমেছে প্রায় ৫১ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে এসব উপাদানের রফতানি কমেছে ২৮ শতাংশ। চীন সরকারের কাস্টমস-সংক্রান্ত আন্তর্জাতিক বাণিজ্য তথ্যের বিশ্লেষণ থেকে এমন চিত্র উঠে এসেছে। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ডিসপ্রোসিয়াম ও টারবিয়ামসহ সাতটি গুরুত্বপূর্ণ বিরল খনিজ রফতানির ওপর নতুন লাইসেন্স ব্যবস্থা চালু করে। খবর নিক্কেই এশিয়া

আরও