মধুমতি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মধুমতি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম। মধুমতি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির পক্ষে সদস্য হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্যাংকের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, ইভিপি ও হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আরএম শরিফুল ইসলাম এবং এভিপি ও ইসলামিক ব্যাংকিং ডিভিশনের অপারেশনাল হেড নিজাম উদ্দিন।

আরও