শ্রীলংকায় রফতানি হচ্ছে ওয়ালটন টেলিভিশন

বিদেশে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে এবার সার্কভুক্ত দেশ শ্রীলংকায় টিভি রফতানি শুরু করেছে ওয়ালটন।

বিদেশে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে এবার সার্কভুক্ত দেশ শ্রীলংকায় টিভি রফতানি শুরু করেছে ওয়ালটন। এজন্য দেশটিতে মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী বলেন, ‘চলতি মাসে কোম্পানিটির কাছে টিভির প্রথম চালান পাঠানো হয়েছে। আরেকটি চালান প্রক্রিয়াধীন রয়েছে।’

ওয়ালটন জানিয়েছে, শ্রীলংকায় ব্র্যান্ড বিজনেস বাড়াতে গত নভেম্বরে কোম্পানিটির সঙ্গে অংশীদারত্ব শুরু করে ওয়ালটন। কোম্পানিটি শ্রীলংকার বাজারে ওয়ালটন টিভিসহ অন্যান্য ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল এবং প্রযুক্তিপণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।

ওয়ালটন বলছে, শ্রীলংকায় বর্তমানে ইলেকট্রনিকস ও অন্যান্য প্রযুক্তিপণ্যের মধ্যে টেলিভিশনের বার্ষিক বাজার প্রায় ৯০ মিলিয়ন ডলার।

টিভি রফতানি আয়ের প্রায় ৯৫ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে জানিয়ে ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার হাবিব ইফতিখার বলেন, ‘বাংলাদেশের মতো শ্রীলংকায়ও ওয়ালটন টিভি অতি দ্রুত শীর্ষস্থান অর্জনে সক্ষম হবে। বর্তমানে ৩৫টিরও বেশি দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস পরিচালিত হচ্ছে।’

শ্রীলংকায় টিভি রফতানি উপলক্ষে সম্প্রতি গাজীপুরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয়ে ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন টিভি টু শ্রীলংকা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এ সময় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী, হাই-টেকের লজিস্টিকস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শাহীনুর সুলতানা, হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) জাহিদুল হাসান, গ্লোবাল বিজনেস শাখার প্রধান আব্দুর রউফ ও ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও