শতভাগ বিদ্যুচ্চালিত গাড়িনির্ভর হওয়ার লক্ষ্য থেকে সরল ল্যাম্বরগিনি

কোম্পানিকে শতভাগ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্ভর করার লক্ষ্য থেকে সরে এসেছে বিলাসবহুল অটো ব্র্যান্ড ল্যাম্বরগিনি।

কোম্পানিকে শতভাগ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্ভর করার লক্ষ্য থেকে সরে এসেছে বিলাসবহুল অটো ব্র্যান্ড ল্যাম্বরগিনি। কোম্পানির প্রধান স্টেফান উইঙ্কেলম্যান জানিয়েছেন, অন্তত আগামী এক দশক গাড়িতে সনাতনী ইঞ্জিন ব্যবহার করতে চান তারা। কারণ ইভির প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন কমে আসছে। তবে হাইব্রিড প্রযুক্তির প্রতি জোরালো আগ্রহ রয়েছে ল্যাম্বরগিনির। বর্তমানে ব্র্যান্ডটির প্রধান তিন মডেল হলো তেমেরারিও, রেভুয়েলতো ও উরাস। হাইব্রিড ধাঁচের এসব মডেলের বিক্রির অর্ধেকেরও বেশি আসে উরাস থেকে। এছাড়া সীমিত সংস্করণের সুপারকার ফেনোমেনো রয়েছে বাজারে, যার দাম প্রায় ৩০ লাখ পাউন্ড। খবর বিবিসি

আরও