জয়পুরহাট চিনিকল

তিন হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু

প্রায় তিন হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে জয়পুরহাট চিনিকলে ৬৩তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।

প্রায় তিন হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে জয়পুরহাট চিনিকলে ৬৩তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল দেশের বৃহত্তম এ চিনিকলের চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাহ ও জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা।

জানা গেছে, চলতি ২০২৫-২৬ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ করা হয়েছে। এসব জমিতে উৎপাদিত ৫৫ হাজার টন আখ থেকে ২ হাজার ৯৭০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

আরও