জাপানে তৃতীয় সপ্তাহের মতো কমেছে চালের দাম

জাপানে সম্প্রতি চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এ পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুদ থেকে চাল সরবরাহ বাড়ায় দেশটির সরকার।

জাপানে সম্প্রতি চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এ পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুদ থেকে চাল সরবরাহ বাড়ায় দেশটির সরকার। এর প্রভাবে টানা তৃতীয় সপ্তাহের মতো জাপানে কমেছে খাদ্যশস্যটির দাম। গত সোমবার জাপানের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

জাপানে চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর, দেশটির কৃষিমন্ত্রী গত মাসে নিলামের মাধ্যমে জরুরি চাল সরবরাহের পূর্ববর্তী ব্যবস্থা বাতিল করে সরাসরি খুচরা বিক্রেতাদের সঙ্গে চুক্তির ভিত্তিতে চাল সরবরাহ শুরু করেন। এতে ভোক্তাদের প্রতি পাঁচ কেজি চালের জন্য আনুমানিক ২ হাজার ইয়েন (১৩ ডলার ৮৫ সেন্ট) খরচ হয়। এ চাল গত ৩১ মে প্রথমবারের মতো সরবরাহ করা হয়। ৮ জুন পর্যন্ত সাতদিনের মধ্যে সুপারমার্কেটগুলোয় প্রতি পাঁচ কেজি চালের গড় মূল্য আগের সপ্তাহের তুলনায় ৪৮ ইয়েন কমে দাঁড়ায় ৪ হাজার ১৭৬ ইয়েনে। যদিও এটি এখন পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

আরও