পাঁচ বছরের মধ্যে প্রথমবার গড় বাড়ি ভাড়া কমেছে গ্রেট ব্রিটেনে। দেশটিতে বন্ধকি সুদহার কমায় ভাড়ার উত্তাপ কিছুটা প্রশমন হয়েছে। অনেক বছর ধরে মূল্যস্ফীতির তুলনায় ভাড়া বাড়তে থাকায় চাপে ছিল এখানকার পরিবারগুলো। তবে গত মাসে নতুন ভাড়ার ক্ষেত্রে গড় খরচ গত বছরের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। সব মিলিয়ে ২০২০ সালের আগস্টের পর প্রথমবার গ্রেট ব্রিটেনে বার্ষিক হারে বাড়ি ভাড়া কমল। তবে গড় চিত্র আঞ্চলিকভাবে বড় ধরনের তারতম্যকে আড়াল করছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। খবর দ্য গার্ডিয়ান