চীনে ডিসেম্বরে অ্যালুমিনিয়াম আমদানি বেড়েছে ৭ শতাংশ

চীনের অ্যালুমিনিয়াম আমদানিতে ডিসেম্বরে ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

চীনের অ্যালুমিনিয়াম আমদানিতে ডিসেম্বরে ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশটি ডিসেম্বরে মোট ৩ লাখ ২০ হাজার টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি করেছে। এছাড়া গত বছর এসব পণ্যের মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ২০ হাজার টনে, যা ২০২৪ সালের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, গত বছর আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম ১৭ শতাংশের বেশি বেড়ে যাওয়ার পরও চীনের আমদানিতে এ প্রবৃদ্ধি শিল্প খাতে স্থিতিশীল চাহিদা ও আরো কৌশলী সরবরাহ ব্যবস্থাপনার ইঙ্গিতবাহী।

অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রধান কাঁচামাল বক্সাইট। ডিসেম্বরে পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমে ১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টনে নেমে আসে। তবে গত বছর পণ্যটির আমদানি বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৫ লাখ ৩০ হাজার টনে।

আরও