চারদিনে কর্মসপ্তাহ স্থায়ী করল দুই শতাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান

দুই শতাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান স্থায়ীভাবে চারদিনের কর্মসপ্তাহ চালু করেছে। এতে কর্মীদের বেতন প্রভাবিত হবে না।

দুই শতাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান স্থায়ীভাবে চারদিনের কর্মসপ্তাহ চালু করেছে। এতে কর্মীদের বেতন প্রভাবিত হবে না। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মার্কেটিং এজেন্সি, আইটি ফার্ম ও পরামর্শক সংস্থা থেকে শুরু করে চ্যারিটি খাতের কোম্পানিগুলো। সম্মিলিতভাবে তাদের কর্মী সংখ্যা পাঁচ হাজারের বেশি। এ বিষয়ে ফোর ডে উইক ফাউন্ডেশনের ক্যাম্পেইন ডিরেক্টর জো রাইল বলেন, ‘‌১০০ বছর আগে উদ্ভাবিত হয়েছিল পাঁচদিনের কর্মসপ্তাহ এবং এখন এটি সময়োপযোগী নয়। চারদিনে কর্মসপ্তাহ ৫০ শতাংশের বেশি অবসরের সঙ্গে মানুষকে আরো সুখী ও পরিপূর্ণ জীবনযাপনের স্বাধীনতা দেয়।’ খবর বার্নামা

আরও