ক্রাউন সিমেন্ট পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ক্রাউন সিমেন্টর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৬ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োকারীদের অনুমোদন নিতে আগামী ২২ ডিসেম্বর বেলা ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।