ব্র্যাক ব্যাংককে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ব্র্যাক ব্যাংককে আবারো দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ব্র্যাক ব্যাংককে আবারো দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। ব্যাংকিং খাতে নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ‘স্থিতিশীল’ আউটলুকের সঙ্গে ‘বি+’ ক্রেডিট রেটিং বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

ব্র্যাক ব্যাংক সম্পর্কে এসঅ্যান্ডপি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থিতিশীল’ আউটলুক ব্যাংকটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা আস্থার সঙ্গে উল্লেখ করেছিলাম, ব্র্যাক ব্যাংক বাংলাদেশে বিদ্যমান চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবেলার মাধ্যমে আগামী ১২-১৮ মাস নিজেদের শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রাখবে এবং সেটিই করতে সক্ষম হয়েছে ব্যাংকটি।’ —বিজ্ঞপ্তি

আরও