দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ২৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ২২৩ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এনসিসি ব্যাংক, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, কেডিএস অ্যাকসেসরিজ, রেনাটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও এনআরবি ব্যাংক।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১৪৬ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ২৪ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৭০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে এনসিসি ব্যাংকের ৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সায়। এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ১৪ টাকায়। কেডিএস অ্যাকসেসরিজের ৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে রেনাটার ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮৩ টাকা ৫০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা ও এনআরবি ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।