ছয় মাসে রেকর্ড যাত্রী পরিষেবা দুবাই বিমানবন্দরে

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর রেকর্ড ৪ কোটি ৬০ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর রেকর্ড ৪ কোটি ৬০ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। তবে চলতি বছরের কিছু সময় ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অঞ্চলটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটে। বছরের প্রথমার্ধে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটিতে ২ লাখ ২২ হাজার ফ্লাইট ওঠানামা করেছে। এছাড়া গড় মাসিক যাত্রী সংখ্যা ছিল প্রায় ৭৭ লাখ এবং দৈনিক ২ লাখ ৫৪ হাজার। খবর দ্য ন্যাশনাল

আরও