১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কাজের গতি বাড়াতে এক ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি উন্মোচন করেছে আইবিএম।

নিউইয়র্কভিত্তিক এ প্রতিষ্ঠানের দাবি এটিই বিশ্বের প্রথম প্রযুক্তি, যা এত ক্ষুদ্র চিপ তৈরিতে সক্ষম। এ ঘোষণার পর প্রাক-বাজার লেনদেনে আইবিএমের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্স।

আইবিএম জানায়, নতুন এ চিপের ট্রানজিস্টর আর্কিটেকচার মাত্র দশমিক ৭ ন্যানোমিটার। এ প্রযুক্তির মাধ্যমে নখের আকারের একটি চিপে প্রায় ১০ হাজার কোটি ট্রানজিস্টর বসানো সম্ভব, যা ২০২১ সালে উন্মোচিত দুই ন্যানোমিটার চিপের দ্বিগুণ। নতুন চিপটি ৫০ শতাংশ বেশি কার্যক্ষমতা এবং ৭০ শতাংশ পর্যন্ত বেশি শক্তি সাশ্রয় করবে।

চিপের ক্ষমতা বাড়াতে আইবিএম ‘ন্যানোস্ট্যাক’ নামের একটি থ্রিডি বা বিশেষ ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করেছে। এখানে ট্রানজিস্টরগুলো ফ্ল্যাট বা সোজা রাখার পরিবর্তে একটির ওপর আরেকটি সাজানো থাকে। আইবিএম রিসার্চের পরিচালক জয় গাম্বেটা জানান, চিপের শক্তি ও কার্যকারিতা বাড়াতে তারা এটি তৈরির পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন এনেছেন। আগামী পাঁচ বছরের মধ্যে এ চিপের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তবে উৎপাদন সহযোগী হিসেবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি।

আরও