যুক্তরাষ্ট্রে হাইব্রিড উৎপাদনে টয়োটার ১ বিলিয়ন ডলার বিনিয়োগ

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক (ইভি) ও হাইব্রিড গাড়ির উৎপাদনক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

উত্তর আমেরিকার বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে টয়োটা এ বড় পদক্ষেপ নিয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারখানায় উন্নত প্রযুক্তির এসইউভি এবং জনপ্রিয় হাইব্রিড মডেলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। মূলত ২০২৮ সাল নাগাদ নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি তাদের এ দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। খবর নিক্কেই এশিয়া

আরও