শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নয়জনকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক দেয়া হয়।

দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নয়জনকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক দেয়া হয়। উচ্চশিক্ষায় কাজের স্বীকৃতিতে স্মৃতিপদক পেয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, কথাসাহিত্যিক আনিসুল হক, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ডিআইজি মো. মনিরুজ্জামান, সাংবাদিক তুষার আব্দুল্লাহ, কণ্ঠশিল্পী শুভ্র দেব, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তারিন জাহান।

আরও