আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের লভ্যাংশ-সংক্রান্ত বিষয়ে বিনিয়োগকারীদের মতামত নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি বিআইএফসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৫৮ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৬ টাকা ১১ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪৫ পয়সায়।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১১৪ টাকা ৪৩ পয়সা।
২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৩ পয়সা।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিআইএফসির অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ৩৭০ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪।