টেকসই অর্থায়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

পুরস্কার অর্জন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য অর্থায়নকে কার্যকরভাবে কাজে লাগানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এ স্বীকৃতি সেই প্রচেষ্টাকে আরো উৎসাহিত করবে।’

টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্রজেক্ট ফাইন্যান্সিং’ শীর্ষক পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইওএসডি) আয়োজিত ‘কার্লসরুহে সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’-এর আওতায় সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল সাসটেইনেবল ফাইন্যান্স কনফারেন্স (জিএসএফসি) ২০২৬-এ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেয়া হয়। আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি শিল্প প্রকল্পে এসএমই অর্থায়ন উদ্যোগের জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরস্কার অর্জন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য অর্থায়নকে কার্যকরভাবে কাজে লাগানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এ স্বীকৃতি সেই প্রচেষ্টাকে আরো উৎসাহিত করবে।’ ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে এ অর্থায়ন অংশীদারত্ব শিল্পোন্নয়নে অবদান রাখা ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার প্রতি আইপিডিসির অঙ্গীকারের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘টেকসই উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক এ স্বীকৃতি দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে ব্যবসা ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এসএমই ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে অর্থায়ন করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসএমই ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ঋণসেবা নিশ্চিত করতে আইপিডিসি ফাইন্যান্সের ধারাবাহিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ পুরস্কার। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি টেকসই অর্থায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব তৈরির প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরো দৃঢ় হলো।

আরও