সৌদি পিআইএফের সম্পদ বেড়েছে ৩৯০ শতাংশ

অর্থনৈতিক লক্ষ্য ‘ভিশন ২০৩০’-এর সূচনার পর থেকে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ব্যবস্থাপনায় থাকা সম্পদ ৩৯০ শতাংশ বেড়েছে।

অর্থনৈতিক লক্ষ্য ‘ভিশন ২০৩০’-এর সূচনার পর থেকে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ব্যবস্থাপনায় থাকা সম্পদ ৩৯০ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে ফান্ডটির সম্পদ ছিল ১৬ হাজার কোটি ডলার, যা গত বছর ৯৪ হাজার ১৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে, এটি পিআইএফের ৮৮ হাজার কোটি ডলারের লক্ষ্য ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধির এ গতি অনুসরণ করে পিআইএফ ২০৩০ সালের জন্য লক্ষ্য পুনর্বিন্যাস করেছে। কোম্পানির ব্যবস্থাপনায় থাকা সম্পদের লক্ষ্য ১ লাখ ৮৭ হাজার কোটি থেকে বাড়িয়ে ২ লাখ ৬৭ হাজার কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। খবর ও ছবি আরব নিউজ

আরও