বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ, যার আসন সংখ্যা ৪৩৬টি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে এ ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি অবতরণ করে। এ সময় আনুষ্ঠানিকভাবে এয়ারবাসটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন যুক্ত হওয়া উড়োজাহাজটি দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলার বহরে বর্তমানে তিনটি এ ৩৩০-৩০০ এয়ারবাস, নয়টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।