এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রে হোয়াইটের চিফ অপারেটিং অফিসার সুজন কে পল চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য, আবাসন খাতের অভিজ্ঞতা ও গ্রাহককেন্দ্রিক গৃহ ঋণ সেবাকে একত্রিত করে ফ্ল্যাট বা বাড়ি কেনার প্রক্রিয়াকে আরো সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করা।
আইপিডিসি ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রে হোয়াইটের নির্বাচিত আবাসন প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ সুবিধা, প্রতিযোগিতামূলক সুদহারে গৃহ ঋণ এবং ঋণ প্রক্রিয়াকরণ ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে।
আইপিডিসি ফাইন্যান্স বলছে, এ উদ্যোগের মাধ্যমে আবাসন সেবা ও গ্রাহকের প্রয়োজন অনুযায়ী গৃহ ঋণ সুবিধাকে একই প্লাটফর্মে সমন্বয় করা হবে, যা বাড়ি কেনার পুরো প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করবে। ফলে সম্ভাব্য ক্রেতারা সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে অর্থায়নের পুরো প্রক্রিয়াটি আরো দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান ও হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেনসহ রে হোয়াইটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।