ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাবরক্ষণ, রিটার্ন দাখিলসহ ভ্যাটের যাবতীয় কাজ সম্পাদন করতে একটি ন্যাশনাল সিস্টেম চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখন অনেকগুলো কোম্পানিকে ভ্যাট সফটওয়্যার তৈরির অনুমোদন দেয়া রয়েছে। একই বিষয়ে এত জনবল কাজ করছে, এতে জনবলের অপচয় হচ্ছে। আমরা নির্দিষ্ট একটি ন্যাশনাল সিস্টেম চালু করব। এতে ভোগান্তি কমে আসবে। ব্যবসায়ীরা এর মাধ্যমে ভ্যাটের সব কাজ সমাধান করতে পারবেন।’