ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস‘

এ সেবার প্রধান আকর্ষণ হলো নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালক। ‍উবার বলছে, সেবাটি নগরজীবনের যাতায়াতে আরো আরামদায়ক ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে

শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার ঢাকায় নতুন সার্ভিস ‘প্রিমিয়ার প্লাস’ চালুর ঘোষণা দিয়েছে। আজ একটি বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

এ সেবার প্রধান আকর্ষণ হলো নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালক। ‍উবার বলছে, সেবাটি নগরজীবনের যাতায়াতে আরো আরামদায়ক ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

প্রতিষ্ঠানটি বলছে, উন্নতমানের যাতায়াত ও বাড়তি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রত্যাশী যাত্রীদের কথা বিবেচনায় রেখে ‘প্রিমিয়ার প্লাস’ অপশনটি চালু করল উবার। এ সেবায় নতুন মডেলের সেডান গাড়ি, সেবার মানের জন্য স্বীকৃত উচ্চ রেটিংপ্রাপ্ত চালক এবং নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

নতুন এই সার্ভিস চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘উবারে আমরা সব সময় যাত্রীদের অভিজ্ঞতা আরো উন্নত করতে এবং তাদের ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা উবারে নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরো উন্নত সেবা প্রত্যাশা করেন। একই সঙ্গে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতাও বজায় থাকবে।’

আরও