এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৭৪ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫৪ টাকা ৮০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ২৯ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৬৪ টাকায়। তৃতীয় সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ২১ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭০ টাকায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৩ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সায়। লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৩ টাকা ৪০ পয়সায়। ফাইন ফুডসের ৬ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৬৩ টাকা ৯০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৮ টাকা ৮০ পয়সায়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৮০ পয়সায়।