রাশিয়ার ওপর নতুন বিধিনিষেধ আরোপের আশঙ্কা

নিম্নমুখী প্রবণতা কাটিয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের বাজার উপাদানগুলো এ মুহূর্তে মূল্যহ্রাসের অনুকূলে। কিন্তু মস্কোর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হয়ে পড়ার ঘোষণায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর ভূরাজনৈতিক অস্থিরতা নতুন করে আরো তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দেয়, যা এ মুহূর্তে বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।

সরবরাহ চাপ বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে লেনদেন শুরু হয়েছিল নিম্নমুখিতায়। যদিও পরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নতুন বিধিনিষেধের শঙ্কায় দাম বাড়তে থাকে পণ্যটির । আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম বেড়েছে ২ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান শান্তি আলোচনায় শুক্রবার আকস্মিকভাবেই বিরতির ঘোষণা দেয় ক্রেমলিন। এখন পর্যন্ত ইস্তাম্বুলে বিষয়টি নিয়ে তিনদফা বৈঠকে বসেছেন আলোচকরা। সর্বশেষ আলোচনা হয়েছে গত ২৩ জুলাই। কিন্তু এখনো দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা দেখা দেয়নি। ফলে রাশিয়ার ওপর পশ্চিমাদের নতুন বিধিনিষেধ আরোপের আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের বাজার উপাদানগুলো এ মুহূর্তে মূল্যহ্রাসের অনুকূলে। কিন্তু মস্কোর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হয়ে পড়ার ঘোষণায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর ভূরাজনৈতিক অস্থিরতা নতুন করে আরো তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে, যা এ মুহূর্তে বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।

বাজারে এদিন জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বেড়েছে প্রতি ব্যারেলে ১ ডলার ৩১ সেন্ট। আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেড়ে এদিন পণ্যটি বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৬৭ ডলার ৬৮ সেন্টে।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ব্যারেলে ১ ডলার ১২ সেন্ট। বৃহস্পতিবারের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে নিমেক্সে প্রতি ব্যারেল ডব্লিউটিআই কেনাবেচা হচ্ছে ৬৩ ডলার ৪৯ সেন্টে।

আরও