ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে ভারতীয় জিরার চাহিদা না থাকা পণ্যটির আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে ভারতীয় জিরার চাহিদা না থাকা পণ্যটির আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জুলাইয়ে এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ১৫০ টন। যার আমদানি মূল্য ছিল ৬ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ১৫৫ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ৮ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৩৫৬ টাকা মূল্যের ২০৪ দশমিক ৯৯০ টন জিরা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে এ বন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ৫৪ দশমিক ৯৯০ টন।

আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে স্থলবন্দরের মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের মো. আবু হাসান জানান, দেশের বাজারে ভারতীয় জিরার চাহিদা কমে যাওয়ায় আমদানি কমেছে। এদিকে গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি ভারতীয় জিরা ৬২০ টাকায় বিক্রি হয়েছে। এক মাস আগেও একই দরে পণ্যটি বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এছাড়া গতকাল সিরিয়া ও ইরান থেকে আমদানীকৃত জিরার দাম ছিল যথাক্রমে ৮০০ ও ৮২০ টাকা, এক মাস আগে যা ছিল ৭৮০ ও ৮০০ টাকা।

এ বিষয়ে আব্দুল হাকিম বলেন, ‘‌বাজারে সিরীয় ও ইরানি জিরার চাহিদা বেশি। তাই দাম কিছুটা বেড়েছে।’

আরও