প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য সুজুকি ব্র্যান্ডের গাড়ি কেনায় বিশেষ সুবিধা দেবে উত্তরা মোটরস লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের আওতায় গাড়ি কেনায় মূল্যছাড়, পুরনো গাড়ি বিনিময় ও ভবিষ্যতে আপগ্রেডের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা পাবেন ব্যাংকটির গ্রাহক ও কর্মকর্তারা। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী, সুজুকি ব্র্যান্ডের গাড়ির ক্রেতাদের জন্য থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে রক্ষণাবেক্ষণ এবং দেশজুড়ে ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা। পাশাপাশি ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা ও ঢাকা শহরে গ্রাহকের বাসায় গাড়ি-সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার সুবিধাও পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ; এসইভিপি ও চিফ বিজনেস অফিসার (সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং) সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন।
অন্যদিকে উত্তরা মোটরসের পক্ষে ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর এবিএম হুমায়ুন কবির, সুজুকি কার বিজনেসের সিওও চিরঞ্জীব রায়, উত্তরা গ্রুপের সিএফও আবু বকর সিদ্দিকী, সিএফও মাহবুব আলম এবং সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) শফিকুল আলম খান।