এ অংশীদারত্বের আওতায় রিসোর্টটির কক্ষ ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে, অফারটি ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টের পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে কার্ডধারী গ্রাহকদের জন্য আরো আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি নাজিমগড় রিসোর্টের প্রিমিয়াম সেবাগুলো উপভোগের সুযোগও আরো সহজ হবে।