ইউনাইটেড ফাইন্যান্স ও ইন্স্যুরেন্সের ৯ কোটি শেয়ার বিক্রি

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের তিন উদ্যোক্তা ও শেয়ারধারী ১০ কোম্পানির কাছে থাকা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার বিক্রি হয়েছে।

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের তিন উদ্যোক্তা ও শেয়ারধারী ১০ কোম্পানির কাছে থাকা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার বিক্রি হয়েছে। অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের সাত উদ্যোক্তা পরিচালক ও তিন পাবলিক শেয়ারহোল্ডারের ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার বিক্রি হয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ইউনাইটেড ফাইন্যান্সের মোট শেয়ারের মধ্যে ৩৪ দশমিক ৯১ শতাংশ বিক্রি করে লরি গ্রুপ, সুরমা ভ্যালি টি, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন, ম্যাকালমস বাংলাদেশ ট্রাস্ট, ডানকান ব্রাদার্স, অক্টাভিয়াস স্টিল, লুংলা (সিলেট) টি, আমো টি, চাঁদপুরী টি, চিটাগং ওয়্যারহাউজ, এলাইনগার টি, মাজদিহি টি ও ডানকান প্রডাক্টস। কোম্পানিগুলোর কাছ থেকে আলোচ্য শেয়ার কিনেছেন মইনউদ্দিন হাসান রশিদ, নিজামুদ্দিন হাসান রশিদ, মাহেনূর সুলতানা রশিদ, নাজমুল হাসান, শারফুদ্দিন আখতার রশিদ, আখতার মাহমুদ, কুতুবুদ্দিন আখতার রশিদ, খন্দকার মইনুল আহসান, খন্দকার জায়েদ আহসান ও খন্দকার জাহিন আহসান। এর মধ্যে মইনউদ্দিন হাসান রশিদ, মাহেনূর সুলতানা রশিদ, নাজমুল হাসান, কুতুবুদ্দিন আখতার রশিদ ও খন্দকার জায়েদ আহসানের ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করেছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন, ম্যাকালমস বাংলাদেশ ট্রাস্ট, আমো টি, এলাইনগার টি, চাঁদপুরী টি, মাজদিহি টি, লুংলা টি, ডানকান ব্রাদার্স, ডানকান প্রডাক্টস ও অক্টাভিয়াস স্টিল। কোম্পানিগুলোর কাছে নাজমুল হাসান বাদে বাকি ব্যক্তিরা ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার কিনেছেন।

আরও