ভিয়েতনামে নবায়নযোগ্য শক্তিতে চলবে পেপসির নতুন কারখানা

মার্কিন স্ন্যাকস ও পানীয় জায়ান্ট পেপসি এশিয়ায় নতুন দুটি কারখানা খুলতে যাচ্ছে। ভিয়েতনামে তাদের এ উদ্যোগের পেছনে বিনিয়োগ হবে ৪০ কোটি ডলার।

মার্কিন স্ন্যাকস ও পানীয় জায়ান্ট পেপসি এশিয়ায় নতুন দুটি কারখানা খুলতে যাচ্ছে। ভিয়েতনামে তাদের এ উদ্যোগের পেছনে বিনিয়োগ হবে ৪০ কোটি ডলার। কারখানা দুটি নবায়নযোগ্য বিদ্যুৎশক্তি দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্স।

সম্প্রতি ৬০টিরও বেশি মার্কিন ব্যবসায়িক উদ্যোগের মিলিত প্রতিনিধিদল ভিয়েতনাম সফর করে। তিনদিনের ওই কর্মসূচিতে অংশ নেয় বৈশ্বিক পানীয় জায়ান্টটির স্থানীয় প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি সানটোরি পেপসিকো ভিয়েতনাম বেভারেজ। ওই আয়োজন থেকেই নতুন দুটি কারখানার খবর দিয়েছে দেশটির সরকার। 

ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বিনিয়োগের আওতায় দক্ষিণের লং আন প্রদেশে একটি কারখানা স্থাপন করা হবে। এতে খরচ হবে ৩০ কোটি ডলারেরও বেশি। এছাড়া উত্তরের হানাম প্রদেশে নির্মাণ করা হবে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা। এখানে ব্যয় হবে ৯ কোটি ডলারের বেশি। কবে নাগাদ কারখানা দুটির নির্মাণ শুরু হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ভিয়েতনাম সরকার বা পেপসিকো। 

১৯৯৪ সালে ভিয়েতনামের বাজারে প্রবেশ করে পেপসিকো। এর পরই দ্রুতই দেশটির অন্যতম পানীয় ব্র্যান্ডে পরিণত হয়। বর্তমানে ভিয়েতনামে পেপসিকো পাঁচটি কারখানা পরিচালনা করছে। এর সঙ্গে নতুন বিনিয়োগ পরিকল্পনার আওতায় দুটি কারখানা যুক্ত হচ্ছে, যা দেশটিতে পেপসির প্রবৃদ্ধি প্রতিফলিত করছে। সম্প্রতি টেকসই ব্যবসায় ও পরিবেশবান্ধব অনুশীলনের অংশ হিসেবে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে কারখানা পরিচালনার প্রতিশ্রুতি দেয় পেপসি। 

এর আগে গত বছর পেপসিকো জানিয়েছে, হা ন্যাম প্রদেশের কারখানায় নতুন বিনিয়োগের জন্য সরকারি সংস্থার অনুমোদন পাওয়া গেছে। 

আরও