জানুয়ারিতে ৪০ হাজার কোটি টাকা লেনদেনের রেকর্ড নগদের

চলতি বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ এক মাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে।

চলতি বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ এক মাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। জানুয়ারিতে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির এক মাসে সর্বোচ্চ লেনদেন।

নতুন মাইলফলক অর্জন উপলক্ষে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিন দিন নগদের লেনদেন বাড়ছে।’

গত বছরের অক্টোবরে নগদ সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ে। ওই মাসে ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন হয়। এর আগে ২০২৫ সালের মার্চে ৩৪ হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় নগদ। ২০২৪ সালের জুনে একবার ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। এছাড়া ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। —বিজ্ঞপ্তি

আরও