এপ্রিল-জুন প্রান্তিক

২৯১০ কোটি ডলার নিট মুনাফা আরামকোর

প্রতিকূল বাজার পরিস্থিতি সত্ত্বেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি আরামকোর নিট মুনাফা বেড়েছে।

প্রতিকূল বাজার পরিস্থিতি সত্ত্বেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি আরামকোর নিট মুনাফা বেড়েছে। কোম্পানিটি সময় হাজার ৯১০ কোটি ডলার নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় দশমিক ৫৯ শতাংশ বেশি। সম্প্রতি কোম্পানির প্রেসিডেন্ট সিইও আমিন নাসের তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আরামকোর নিট আয় পৌঁছেছে হাজার ৬৩০ কোটি ডলারে। সময় পরিচালন নগদ প্রবাহ পৌঁছায় হাজার ৪৭০ কোটি ডলারে। এর মধ্যে শুধু দ্বিতীয় প্রান্তিকেই এসেছে হাজার ১১০ কোটি ডলার।

সামগ্রিক বাজার পরিস্থিতি কোম্পানির আয় প্রসঙ্গে আরামকোর সিইও আমিন নাসের বলেন, ‘বৈশ্বিক জ্বালানি তেলের ভবিষ্যৎ চাহিদা নিয়ে আমরা আশাবাদী। অর্থনৈতিক মন্দার আশঙ্কা সত্ত্বেও জ্বালানি তেলের বাজার পরিস্থিতি ভালো। বছরের প্রথমার্ধে চাহিদা রেকর্ড পরিমাণ বেড়েছে।

চলতি বছরের প্রথমার্ধে ৮২ হাজার ৮৭৪ কোটি রিয়াল আয় করেছে আরামকো, যা গত বছরের জানুয়ারি-জুনের তুলনায় দশমিক শতাংশ বেশি। ২০২৩ সালের প্রথমার্ধে কোম্পানিটি ৮০ হাজার ৪৮০ কোটি রিয়াল আয় করেছিল। মূলত অপরিশোধিত পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং পরিশোধিত রাসায়নিক পণ্য বিক্রি আগের তুলনায় গতিশীল থাকায় আরামকোর আয় বেড়েছে।

আমিন নাসের বলেন, ‘ফলাফল থেকে বোঝা যাচ্ছে, আরামকো আবারো বাজারে শীর্ষস্থানীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে। প্রথমার্ধে কোম্পানির আয় নগদ প্রবাহ বেড়েছে।

আরামকো দ্বিতীয় প্রান্তিকের জন্য হাজার ৩০ কোটি ডলারের একটি ভিত্তি লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কর্মদক্ষতা সাপেক্ষে হাজার ৮০ কোটি ডলারের লভ্যাংশও ঘোষণা করেছে, যা তিন মাসের মধ্যে বিতরণ করা হবে।

সৌদি কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের জন্য মোট ১২ হাজার ৪২০ কোটি ডলারের লভ্যাংশের ঘোষণা আসতে পারে। পরিস্থিতি বিশ্লেষণ করে খাতসংশ্লিষ্টরা বলছেন, আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি তেল কোম্পানিটি।

আরও