জুলাইয়ে চীনের কয়লা উত্তোলন ১৫ মাসের সর্বনিম্নে

চীনে গত মাসে কয়লা উত্তোলন কমে ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্নে নেমে এসেছে।

চীনে গত মাসে কয়লা উত্তোলন কমে ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্নে নেমে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রথমবারের মতো জুলাইয়ে উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। ঘটনাটিকে চীন সরকারের অতিরিক্ত সরবরাহ মোকাবেলায় উত্তোলন কমার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যানুযায়ী, জুলাইয়ে চীন মোট ৩৮ কোটি ৯ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কম। তবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটির উত্তোলন দাঁড়িয়েছে ২৭৮ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি।

আরও