বছর শুরুতে জার্মানিতে কমেছে বাণিজ্য উদ্বৃত্ত

চলতি বছরের প্রথম মাসে জার্মানির বিদেশী বাণিজ্য উদ্বৃত্ত ১ হাজার ৬০০ ইউরো বা ১ হাজার ৭৩০ কোটি ডলারে নেমে এসেছে, যা ডিসেম্বরে ছিল ২ হাজার ৭০ কোটি ইউরো।

চলতি বছরের প্রথম মাসে জার্মানির বিদেশী বাণিজ্য উদ্বৃত্ত ১ হাজার ৬০০ ইউরো বা ১ হাজার ৭৩০ কোটি ডলারে নেমে এসেছে, যা ডিসেম্বরে ছিল ২ হাজার ৭০ কোটি ইউরো। খবর আনাদোলু।

ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইউরোপের বৃহত্তম এ অর্থনীতির রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে হয়েছে ১২ হাজার ৯২০ কোটি ইউরো। অন্যদিকে আমদানি ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১১ হাজার ৩১০ কোটি ইউরো।

জানুয়ারিতে ইইউভুক্ত দেশে ৬ হাজার ৯৮০ কোটি ইউরোর পণ্য রফতানি করেছে জার্মানি। একই সময় এসব দেশ থেকে আমদানির মূল্য ছিল ৫ হাজার ৭০০ কোটি ইউরো। ইইউ-বহির্ভূত দেশে জার্মানি রফতানি করেছে ৫ হাজার ৯৪০ কোটি ইউরোর পণ্য, এসব দেশ থেকে আমদানির খরচ ছিল ৫ হাজার ৬১০ কোটি ইউরো।

জানুয়ারিতে সবচেয়ে বেশি জার্মান রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা ডিসেম্বরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৩০০ কোটি ইউরো।

আরও