বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সেবা দেবে ইবিএল

দেশব্যাপী বিকাশ এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও পার্টনারদের জন্য ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সেবা চালুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

দেশব্যাপী বিকাশ এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও পার্টনারদের জন্য ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সেবা চালুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল এএমডি আহমেদ শাহীন ও বিকাশের সিএফও মইনুদ্দীন মোহাম্মদ রাহঘীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় বিকাশের নেটওয়ার্কে অন্তর্ভুক্ত এজেন্ট ও ডিস্ট্রিবিউটর, যাদের ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা দিন-রাত ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সেবা পাবেন। —বিজ্ঞপ্তি

আরও