গত সপ্তাহে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশ

যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার একটি জ্বালানি তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার একটি জ্বালানি তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনায় পণ্যটির দাম বাড়তে পারে বলে ধারণা করেছিলেন বাজার বিশ্লেষকরা। তবে চাহিদার তুলনায় বেশি উদ্বৃত্ত এবং বাড়তি সরবরাহের সম্ভাবনায় গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশ। খবর রয়টার্স।

গত সপ্তাহের লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলে ১৬ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬১ ডলার ১২ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম স্থির হয়েছে ব্যারেলপ্রতি ৫৭ ডলার ৪৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১৬ সেন্ট কম।

বিশ্লেষণী সংস্থা লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেলের বাজারে সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এর প্রভাব কাটিয়ে উঠেছে অতিরিক্ত সরবরাহ পরিস্থিতি।’

আরও